শিরোনাম
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:২৬, ১৯ জানুয়ারি ২০২৬
জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: ঢাকা এক্সপ্রেস
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
চলমান সিলিন্ডার গ্যাসের সংকট স্বীকার করে জ্বালানি উপদেষ্টা বলেন, কেবলমাত্র বেসরকারি খাতে এলপিজি রাখা ঠিক হবে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে কিছুক্ষণ আগেই অনুমতি দেওয়া হয়েছে তারা এলপিজি আমদানি করতে পারবে। এলপিজি আমদানি হলে এই খাতে ভারসাম্য সৃষ্টি হবে। এবং কেউ এই খাতে সুযোগ নিতে পারবে না।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে