ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২১:১৫, ১৯ জানুয়ারি ২০২৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া

ছবি: ঢাকা এক্সপ্রেস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সাবিস মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। 

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন