ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

আদালত চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪:০২, ২৬ জানুয়ারি ২০২৬

আদালত চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে গ্রেপ্তার ৫

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ীর আদালতে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ হাজিরা দিতে আসলে নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দেন। এসময় পুলিশ জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা-মামলাসহ বিভিন্ন মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়। রবিবার তার মামলার হাজিরা থাকায় পুলিশ তাকে আদালতে আনে। এসময় আদালত চত্বরে নেতাকর্মীরা জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আদালত চত্ত্বর থেকে পাচজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত এলাকায় জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান আছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন