শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০:১৯, ২৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:২০, ২৯ জানুয়ারি ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোট মনোনীত এমপি জামিল হিযাজী বলেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এমন অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, আমি কোথায় নাস্তিকতা করেছি তার কোন নজির নাই। অনেকে মনে করছেন আমি অর্থ পেলে প্রার্থীতা প্রত্যাহার করে নিব কিন্তু আমি বিক্রি হওয়ার মানুষ না। আমি শুধু এক ভোট পাওয়ার জন্যও প্রস্তুত আছি। কোন অপপ্রচারে কান না দিয়ে জনগণকে (জামাত এনসিপি) জোটের পক্ষে থাকার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সুলতান মাহমুদ, পৌর জামায়াতের আমীর কাজি ফরহাদ জামিল রুপু, পৌর নায়েবে আমীর মঞ্জুর রহমান মিঞা, এনসিপি নির্বাচনী সমন্বয়ক পলাশ খান আব্দুলাহসহ অন্যানরা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে