শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মাগুরায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), মাগুরা এবং মাগুরা আইটি অ্যান্ড বিএম কলেজের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে