ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সিঙ্গাইরে চুরি–জালিয়াতির মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সিঙ্গাইরে চুরি–জালিয়াতির মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত 

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চুরি ও জালিয়াতির মামলায় পরোয়ানাভুক্ত মো. খালেক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার খোলাপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খালেক সোহরাব আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর ৭২৩/২৪ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি দণ্ডবিধির ৩৮০ ও ৪৭৫ ধারায় দায়ের করা হয়েছে, যা চুরি ও জালিয়াতি সংক্রান্ত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, চুরি ও জালিয়াতির মামলায় আসামি খালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন