ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিথিল বিশ্বাস সেতু গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার বাসিন্দা। সেতু গোয়ালন্দ বাজারের ‘সেতু জুয়েলার্স’-এর মালিক স্বর্ণ ব্যবসায়ী কমল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে সেতু সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের শ্বশুর, দৌলতদিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক বছর আগে সেতু তার মেয়েকে বিয়ে করেছিলেন। আজ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন