ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

দশমিনায় ৩৭ পিচ ইয়াবাসহ যুবক আটক 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দশমিনায় ৩৭ পিচ ইয়াবাসহ যুবক আটক 

ছবি: ঢাকা এক্সপ্রেস

পটুয়াখালীর দশমিনায় ৩৭ পিচ ইয়াবাসহ মামুন মৃধা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক হলেন- উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের ঝন্টু মৃধার ছেলে মামুন মৃধা (৩৫)।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নে মামুন মৃধা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাসহ সঙ্গীয় ফোর্স দক্ষিণ আদমপুর গ্রামের মৃধাবাড়ির সামনের সড়কে মাদক বিক্রির সময় মামুনকে গ্রেপ্তার করেন। এসময় তাকে তল্লাশী করে ৩৭ পিচ ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে দশমিনা থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাই পারভেজ  জানান, বুধবার দিবাগত রাতে বহরমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মামুন মৃধা নামের এক যুবককে ৩৭ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। বুধবার বিকালে তাকে আদালতে প্রেরন করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন