ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

পাংশার মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৭, ১০ মার্চ ২০২৬

পাংশার মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত 

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি শাটল ট্রেন মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন