শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৯, ১১ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত বিল্লাল শেখ ওই এলাকার মৃত জয়নাল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুকে খাবার দেওয়া নিয়ে বিল্লাল শেখের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে তিনি অভিমান করেন। একপর্যায়ে তিনি ঘাস মারা আগাছানাশক ঔষধ পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময় পর তিনি মারা যান।
এ ঘটনায় খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, স্থানীয়দের অনুরোধ এবং পরিবারের সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে