ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

রাজবাড়ীতে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৩, ১৩ মার্চ ২০২৬

রাজবাড়ীতে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুদের দায়ে মো. নান্নু নামে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে হামিদ মৃধার হাটে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। জানা গেছে, নান্নু স্টোরের মালিক মো. নান্নু নিয়মবহির্ভূতভাবে তার গোডাউনে ১৮০০ লিটার ডিজেল গোপনে সংরক্ষণ করেছিলেন। অভিযানকালে এই মজুত তেলের সত্যতা পাওয়া যায়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় অভিযুক্তকে জরিমানা করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন