শিরোনাম
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৮, ১৪ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (১৪ মার্চ) সকালে তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার উদ্যোগে আয়োজিত মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের জন্য বরাদ্দ খাবার ঠিকভাবে না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে সরকার কাজ করছে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্রামের সাধারণ মানুষ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে, সে জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে