শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩১, ১৬ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘আধুনিক বাংলাদেশের রূপকার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে তখনকার বাস্তবতায় সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার এ প্রকল্প গ্রহণ করেন। এ জন্য মেন্যুয়াল খনন পদ্ধতিতে যারা কাজ করবেন তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। আমরা দেখতে পেলাম পিতার পথেই পুত্র আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান একইভাবে নির্দেশনা দিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা ফরমালিটির চেয়ে কাজের উপর গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শুরু করে দিতে পারি সে চিন্তাই করছি। এজন্য উদ্বোধনী অনুষ্ঠানে কোন নাম ফলক বা ফুলের শুভেচ্ছার ব্যবস্থা রাখা হয় নাই। আমাদের প্রধানমন্ত্রীর কাজের উপর ডেডিকেশন রয়েছে। তিনি সকাল ৯টার আগেই তার অফিসে চলে আসেন। তিনি প্রতিদিনই সচিবালয়ের কাজ শেষ করে পরে তার নিজ কার্যালয়ে যান। তিনি বার বার আমাদের মনে করিয়ে দেন আমরা জনগণের ভোট এবং সমর্থন নিয়ে আছি। তাই কাজের মাধ্যমেই এ সমর্থনটাকে ধরে রাখতে হবে।’
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অপু সরোয়ার, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সিসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে