শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৯, ১৮ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, মাইজপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, উপকারভোগীদের তালিকা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি। এলাকাবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে প্রকৃত প্রাপকদের নির্বাচন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিতরণকৃত অর্থের প্রতিটি টাকা যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। টাকা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের সদস্যদের স্বাক্ষর নেওয়া হচ্ছে এবং ঈদের আগেই সবার হাতে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে