শিরোনাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৪, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৫৫, ১৮ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
বুধবার দুপুর প্রায় আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে পৌঁছে কিছুক্ষণ বিরতি দেয়। পরে স্টেশন ত্যাগের অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো জানান, ট্রেনের ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চলছে।
এদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে