ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সাদ্রায় মাইকে ঘোষণা দিয়ে আগাম ঈদ উদযাপন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:১৫, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:১৬, ১৯ মার্চ ২০২৬

সাদ্রায় মাইকে ঘোষণা দিয়ে আগাম ঈদ উদযাপন

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাতজনের ঈদের নামাজ আদায়। ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে আজ বৃহস্পতিবার এক ব্যতিক্রমীভাবে ঈদ উদযাপন করা হয়েছে। উপজেলার সাদ্রা গ্রামের কয়েকটি স্থানে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হয়।

সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে সমন্বয় রেখে ঈদ উদযাপন হয়ে থাকে। তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ পালন করছেন।

মাওলানা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’ তিনি আরো বলেন, সারা বিশ্বের চাঁদ একই, তাই ঈদও একই দিনে উদযাপন হওয়া উচিত।

প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উযাপন করে আসছে। এরপর এমন আগাম ঈদের প্রসার ঘটে জেলার ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। শুরুর দিকে এ নিয়ে মতবিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিলেও এখন স্বাভাবিকভাবেই চলে উৎসব আয়োজন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন