শিরোনাম
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪১, ১৯ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমিন শরীফ সুপন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমিন, পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আশীক জাহাঙ্গীর, মানবিক তুহিন সিদ্দিকী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেনসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে কবি, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে