ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

গোয়ালন্দে ধানক্ষেতে যুবকের লাশ, ময়নাতদন্তে মিলবে রহস্য

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪০, ২৪ মার্চ ২০২৬

গোয়ালন্দে ধানক্ষেতে যুবকের লাশ, ময়নাতদন্তে মিলবে রহস্য

ছবি: সংগৃহীত 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি ধানক্ষেত থেকে রবি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রবি দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন