শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৬, ২৫ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়।
পরে দায় স্বীকার করায় পরিবহনটির সুপারভাইজার মো. আব্দুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরেই ওই পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও রয়েছে বলে তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ নিয়ম অমান্য করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে