শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২১:১৮, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ২১:১৯, ২৫ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
তিনি জানান, উদ্ধার করা দুই নারীর মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর বাসের অন্তত ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। বাসটিতে মোট প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পদ্মা নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে বাসটি যেখানে ডুবে গেছে, সেখানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে নানা জটিলতা দেখা দিচ্ছে। পাশাপাশি ডুবুরি দল পৃথকভাবে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনো পানির নিচে বাসটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে