শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৪, ২৭ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
গঠিত তদন্ত কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি ছাড়াও নৌ পুলিশের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি কমিটিতে রাখা হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনার দিন ২৫ মার্চ রাতেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে সদস্যসচিব করা হয়েছে।
এই পাঁচ সদস্যের কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক।
ঢাকা এক্সপ্রেস/ইউকে