ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ৮

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ১৬:৫১, ২৮ মার্চ ২০২৬

গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ৮

ছবি: সংগৃহীত 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটে ২৭ মার্চ সকাল ৯টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় রঞ্জু হাওলাদার বাড়ির লোকজনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধকে কেন্দ্র করে। জানা যায়, সকালে জমিতে কাজ করার সময় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জামাল আকন, মমিন আকন, নূরুল আমিন আকন, নূরুল হক আকন, বশির আকন, হারুন আকন, শিপলু আকনসহ আরো ২০ থেকে ৩০ জন লোক পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।

এতে গুরুতর আহত হন নাজমুল হক হাওলাদার, মন্নান ফকির, মোসারেফ হোসেন হাওলাদার ও মিলন হাওলাদার। তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেসমিন বেগম, আকলিমা বেগম, সানজিদা আক্তারসহ আরো কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত নাজমুল হাওলাদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি এজাহার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন