শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৯, ৩০ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সোমবার (৩০ মার্চ) দুপুরে বেলটিয়া এলাকার এক ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. আব্দুল মজিদ, আব্দুস সাত্তার, মোফাজ্জল হোসেন ও মোতালেব হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত পারিবারিক বিরোধের জেরে স্থানীয় কবীর গং ইচ্ছাকৃতভাবে সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা দেয়াল নির্মাণ ও বালু ফেলে গত সাত দিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছেন। এর ফলে ওই এলাকার অন্তত ২০টি পরিবার চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান তারা।

বক্তারা আরো জানান, অবরুদ্ধ রাস্তার ভেতরে একটি মসজিদ থাকায় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান হলেও মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে যেতে পারছেন না। সরকারি নকশায় অন্তর্ভুক্ত একটি রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জনসাধারণের চলাচলের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করেন তারা।
এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা অবমুক্ত করতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
ঢাকা এক্সপ্রেস/ইউকে