ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সিঙ্গাইরে কবরস্থান উন্নয়ন নিয়ে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮:২১, ৭ এপ্রিল ২০২৬

সিঙ্গাইরে কবরস্থান উন্নয়ন নিয়ে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলাতে কবরস্থান উন্নয়নকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সামনে এলাকাবাসীর উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়।

স্থানীয়রা জানান, কাঁচননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমদক্ষিন-এর মানুষ দীর্ঘদিন ধরে এই কবরস্থান ব্যবহার করে আসছে। সম্প্রতি কবরস্থান উন্নয়নের অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কবরস্থান কমিটি মাটি ভরাটের কাজ শুরু করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাটি ফেলার কাজে কিছু ব্যক্তি চাঁদা দাবি করছেন। তাদের ২ হাজার টাকা প্রদান করা হলেও পরবর্তীতে আরো টাকা দাবি করা হয়েছে। অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে হাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, লিটন মাহমুদ ও কোহিনূর মিয়ার। এলাকাবাসী লিখিত অভিযোগটি সিঙ্গাইর থানা ও ইউএনও-র কাছে দাখিল করেছেন।

বক্তারা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও চাঁদা দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও সমস্যার সমাধান দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয়রা মো. হারুন, মো. ইয়াসীন, মো. মমিন, কোহিনূর, কালা মিয়া। তারা কবরস্থানের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

এদিকে, মানববন্ধন চলাকালে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দিতে গেলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে কিল-ঘুষি দেয়। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন