শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৮, ১১ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট এলাকার সোটাহার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদা বেগম ওই গ্রামের বাসিন্দা। প্রায় ছয় মাস আগে তার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। পরে তিনি মুনঝার এলাকার বাবলু মিয়াকে দ্বিতীয়বার বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিলের ঘাট সংলগ্ন একটি ধানক্ষেতে রাশেদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর নিহতের দ্বিতীয় স্বামী বাবলু মিয়া এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে