ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

জামালপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে মেধা পুরস্কার প্রদান

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৯:১৫, ১১ এপ্রিল ২০২৬

জামালপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে মেধা পুরস্কার প্রদান

ছবি: ঢাকা এক্সপ্রেস

জামালপুরে দারুল আরকাম ইসলামিক একাডেমি-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে “দারুল আরকাম মেধা পুরস্কার ২০২৫” প্রদান অনুষ্ঠান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার দুপুরে শহরের শহীদ সাফওয়ান আখতার অডিটোরিয়াম-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দারুল আরকাম ইসলামিক একাডেমির এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনে গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এই মেধা পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন