শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২০:১৪, ১৩ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তন-এ এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু সুলতান, মোহাম্মদ লিয়াকত আলীসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, হাইব্রিড ধান চাষে মাঠ পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শ পেলে কৃষকরা কম খরচে বেশি ফলন অর্জন করতে পারবেন। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়বে এবং লাভজনক কৃষিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সেচ ব্যবস্থায় মিতব্যয়ী হওয়া প্রয়োজন। বোরো ধানের জমিতে ৬ থেকে ৭ ইঞ্চি নিচে পানি থাকলে ঘন ঘন সেচ দেওয়ার প্রয়োজন নেই এবং তিন দিন পর পর পানি দিলেও কোনো সমস্যা হবে না। এতে তেল সংকটের সময়ে কৃষকেরা উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে