শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৪০, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৪১, ১৩ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও স্পোর্টস উইকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কখন বা কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেটি বড় বিষয় নয়; বরং এটি স্থানীয় মানুষের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর একেএম জাওয়াদুল হক এবং ট্রাস্টিজ বোর্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. উবায়দুল্লাহ।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে ঘুড়ি উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে