ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

স্পিকারের সফর ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৭, ১৫ এপ্রিল ২০২৬

স্পিকারের সফর ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিন দিনের (১৬ থেকে ১৮ এপ্রিল) এই সফরকে ঘিরে ভোলা জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশার এক অনন্য আবহ।

স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার নির্বাচনী এলাকায় প্রথম আগমন হওয়ায় বিষয়টি ঘিরে তৈরি হয়েছে বিশেষ গুরুত্ব। স্থানীয়দের কাছে এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং উন্নয়নের নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন