শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৫, ১৫ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু।
এছাড়া অপর তিনজন হলেন সাবেক ছাত্রলীগ নেতা সাজু, আওয়ামী লীগ কর্মী তুষার ও ছাত্রলীগ নেতা নিসু।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তারা জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত বিষয়টি বিবেচনা করে জামিন নামঞ্জুর করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে