শিরোনাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৪:২৫, ১৭ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
সম্প্রতি বগুড়া সফরকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রাক-নিকারের সভায় বগুড়া সিটি করপোরেশন এবং মোকামতলা এলাকাকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন উপজেলার প্রশাসনিক ভবন কোথায় স্থাপন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবাইকে নিয়ে আলোচনা করে স্থান নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার প্রক্রিয়া এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সরকারি আনুষ্ঠানিক উদ্বোধনের পরই এর কার্যক্রম শুরু হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, গত ১২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন এবং মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাবসহ মোট আটটি প্রস্তাব অনুমোদনের জন্য আলোচনা হয়। সেখানে মোকামতলা উপজেলা গঠনের বিষয়টি অনুমোদন পায়।
প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর—নিয়ে মোকামতলা উপজেলা গঠিত হবে। এর আয়তন হবে প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, নতুন উপজেলা গঠনের পর এটি হবে একটি আলাদা প্রশাসনিক ইউনিট, যা স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরো সহজ করবে।
এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা নামে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন। নতুন উপজেলা বাস্তবায়িত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ সংসদীয় আসন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে