শিরোনাম
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৪, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫৯, ১৭ এপ্রিল ২০২৬
মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
তবে এ বছর দিবসটি উপলক্ষে সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এতে স্থানীয় পর্যায়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
সরকারি আয়োজন না থাকলেও স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা নিজ উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার সকাল ৯টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, `১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোনো রাজনৈতিক দিবস নয়। এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। যে সরকারই আসুক না কেন, এই দিনটি সরকারিভাবে পালন করা উচিত ছিল। আজ সরকারি আয়োজন না থাকায় আমরা ব্যথিত হয়েছি।'
এদিকে বিকাল ৩টার দিকে ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বলে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে