ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

ফরিদপুরে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৬

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৩৫, ১৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৬

ছবি: ঢাকা এক্সপ্রেস

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কোতয়ালী থানার দক্ষিণ টেপাখোলা এলাকায় এসআই মো. আবু কাওসারের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাজনডাঙ্গা এলাকার স্বপন কুমার বিশ্বাসের ছেলে সুজয় কুমার বিশ্বাস (২৭), মো. জাকির মিয়ার ছেলে মো. পিকুল মিয়া (২৫), দক্ষিণ টেপাখোলা বিশ্বাসপাড়ার মৃত মো. ছবদুল বেপারীর ছেলে মো. অলি বেপারী (৩০), ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রাম (২৫ নম্বর ওয়ার্ড) এলাকার মিলন ফকিরের ছেলে মুন্না ফকির (২৪), রাসেল শেখ (২৪) এবং মো. সুমন মোল্লা (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন