শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৯, ২০ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আহত নেতা হলেন ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি আমিন শরীফ। তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হোটেল গার্ডেন সিটি’-তে এ হামলার ঘটনা ঘটে।
মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন জানান, রবিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদা না দেওয়ায় একদল সন্ত্রাসী আমিন শরীফের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং হোটেলে ভাঙচুর চালানো হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত আমিন শরীফের ছেলে মো. ছরোয়ার শরীফ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়ার বাসিন্দা হিরু কসাইয়ের ছেলে তমাল (৩০) ও মাহমুদ (৩৫)-কে যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে