শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৭, ২৬ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বালিয়াকান্দি এলাকার চৌমুহনী বাজার সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বালিয়াকান্দি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেনের ফার্মেসির সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে অবৈধভাবে তৈরি তিনটি জালিয়াতি রশিদ এবং শশীগঞ্জ বাজার থেকে সংগৃহীত খাজনা আদায়ের দুটি রশিদ বই জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, এসব জাল রশিদ ব্যবহার করে চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোশারফ হোসেন মহসিন (৪৮), মো. মাকসুদ (৩৫), মো. রেজাউল (৪৫), মো. বাচ্চু (৩২) ও মো. সালাউদ্দিন (৪৮)। এছাড়া মো. মিরাজ (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন সদস্য বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা নম্বর-১০, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার কাজ চলছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে