শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৮, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫০, ২৭ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
ভোলাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (এন-৮০৯) উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পের আওতায় বরিশালের চর কাউয়া থেকে ভোলার ইলিশা ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক আধুনিক ও প্রশস্ত মানে উন্নীত করা হবে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কার্যক্রমও বৃদ্ধি পাবে।
এছাড়া ‘বরিশাল-টুমচর-বাউফল জেলা মহাসড়ক উন্নয়ন’ এবং ‘গোমা সেতু নির্মাণ’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সভায় অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং চারটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে