শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৪, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৪৫, ২৭ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে ১৫ জানুয়ারি রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে অভিযুক্ত শ্বশুর রুস্তম গাজী তার পুত্রবধূ মোছা. শারমিন বেগমকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়েন।
পরে ২৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়। ভুক্তভোগীর অভিযোগ, সন্তান জন্মের পরদিন সকালে পঞ্চম আসামি লিপি বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নবজাতককে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে