ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ফরিদপুরে এক পাগল কুপিয়া হত্যা করলো তিনজনকে

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৫৫, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫৩, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে এক পাগল কুপিয়া হত্যা করলো তিনজনকে

ছবি: সংগৃহীত 

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলায় তিনজন নিহত এবং একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গদাধরডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ কোদাল নিয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালায়। তার এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। এ সময় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত রিয়াজ মোল্লাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন