ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

জামালপুরে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৫১, ২৮ এপ্রিল ২০২৬

জামালপুরে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

ছবি: ঢাকা এক্সপ্রেস

জামালপুরে চাঁদা না পেয়ে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে অসহায় এক শ্রমিক পরিবারের বসতবাড়ি দখল ও অতর্কিত হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন–এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. শামীম, রুস্তম আলী, খালেদা বেগম ও মুক্তি আক্তার।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান জনি এবং একই এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত সুমন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি স্থানীয় এক ছাত্রদল নেতা শামীমের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পরে একদল লোকজন নিয়ে নাজমুল হাসান জনি ও সুমন জোরপূর্বক তাদের বসতবাড়ি দখল করেন বলে অভিযোগ করা হয়। বাড়ি দখলের পর পরিবারের সদস্যদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ভুক্তভোগীরা আরও জানান, এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এতে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত নাজমুল হাসান জনি ও সুমনকে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান জনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি জমি সংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন