শিরোনাম
নিলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০০:১০, ১২ মে ২০২৬
ছবি: সংগৃহীত
সোমবার (১১ মে) জেলা শহরের ডিসির মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিসিবি ডিলার সবুজ ও অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং কিছু পরিবারের হাতে টিসিবির প্যাকেজ তুলে দেন।
সরকার নির্ধারিত ৪৮০ টাকার বিশেষ প্যাকেজের আওতায় উপকারভোগীরা পাচ্ছেন— ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে টিসিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত তদারকি করছে বলেও তিনি জানান।
স্থানীয় উপকারভোগীরা জানান, বাজারে পণ্যের উচ্চমূল্যের কারণে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। টিসিবির মাধ্যমে কম দামে পণ্য পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে মন্তব্য করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, টিসিবির এ কার্যক্রম বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে