ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০০:৩১, ১২ মে ২০২৬

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দীপ ভৌমিক। অভিযানে কেদারপুর এলাকায় নদীর তীর ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু এবং মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকের ব্যাটারি ও সরঞ্জামাদি জব্দ করে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও স্থানীয় অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন