শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩:৪৩, ১২ মে ২০২৬
ছবি: সংগৃহীত
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাছুয়াখালী বড় মল্লিক বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রিরত অবস্থায় বাবলুকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে