শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:৫০, ১৩ মে ২০২৬
ছবি: সংগৃহীত
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদ জামাত উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মুসল্লিদের যাতায়াত এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সুবিধায় “শোলাকিয়া এক্সপ্রেস” নামে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে দুই প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
সভায় জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, শোলাকিয়ার ঈদ জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। মুসল্লিরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যাতায়াত, ওজু, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, শোলাকিয়ার ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঢাকা এক্সপ্রেস /ইউকে