ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

তজুমদ্দিনে ১ হাজার ৮০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২০:০৯, ১৪ মে ২০২৬

তজুমদ্দিনে ১ হাজার ৮০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গোলাম মোস্তফা মিন্টু এবং ওমর আসাদ রিন্টু। এছাড়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, উপজেলার মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল—এই দুই মাস ইলিশের অভয়াশ্রম চলাকালে মাছ ধরা থেকে বিরত থাকা চাচড়া, চাঁদপুর, সোনাপুর, মলংচড়া ও শম্ভুপুর ইউনিয়নের প্রায় ১ হাজার ৮০০ জেলের মাঝে সরকারি সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে আটা, আলু, মসুর ডাল, চিনি, লবণ ও সয়াবিন তেল।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে ইতোমধ্যে জনপ্রতি ১৬০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ১৩ হাজার জেলের জন্য খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন