শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০:৫০, ১৪ মে ২০২৬
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর একটি টহল দল বড়হরিণা এলাকার কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে। এ সময় নৌকা থেকে ১৬ বস্তা রসুন জব্দ করা হয়, যার মোট পরিমাণ ৩১৫ কেজি। জব্দকৃত রসুন ভারতে পাচারের প্রস্তুতি ছিল বলে জানা গেছে।
জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে