শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২২:২১, ১৪ মে ২০২৬
নিহত শিক্ষার্থী রাই কর্মকার। ছবি সংগৃহীত
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। সে মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরে সে দোতলার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কী কারণে সে আত্মহত্যা করেছে তা পুলিশ বা পরিবারের কেউ নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে গলাচিপা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা এক্সপ্রেস /ইউকে