ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২:৩৩, ১৪ মে ২০২৬

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে করিমগঞ্জ উপজেলা ও হোসেনপুর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে করিমগঞ্জ উপজেলা ৫-২ গোলে হোসেনপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বালক বিভাগের ফাইনালে করিমগঞ্জ উপজেলার নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিশোরগঞ্জ সদর উপজেলার কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। নির্ধারিত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে কিশোরগঞ্জ সদর উপজেলা ৪-১ গোলে করিমগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ।

জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন ম্যাচ কমিশনার শফিকুল ইসলাম সুরুজ।

বালক বিভাগের প্রধান রেফারি ছিলেন নিপেল হাসান, সহকারী রেফারি ছিলেন আবুল কাশেম ও জামাল উদ্দিন। বালিকা বিভাগের খেলায় প্রধান রেফারি ছিলেন আল মামুন, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শামীম খান ও সাইফুজ্জামান নয়ন।

 

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন