ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:৫৯, ১৫ মে ২০২৬ | আপডেট: ১৩:২৩, ৯ জুন ২০২৬

খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

শুক্রবার চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচসুবিধা নিশ্চিত করা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা, খালপাড়ে গাছ লাগানো এবং খালে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খাল পরিদর্শনের সময় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন