ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী সমিতির নেতৃত্বে পুনরায় মনা-রিপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১:৫৩, ১৫ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী সমিতির নেতৃত্বে পুনরায় মনা-রিপন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মানছুরুল হক মনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিপন কুমার সূত্রধর।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা শহরের কাউতুলীতে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ কবীর ফারুক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এর আগে ২০২৪-২০২৬ মেয়াদেও একই পদে দায়িত্ব পালন করেছিলেন মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধর।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে মানছুরুল হক মনা-রিপন কুমার সূত্রধর প্যানেলে ৯ জন এবং মোস্তাকিন মিয়া-শামসুল আরেফিন মুবিন প্যানেলে ৬ জন প্রার্থী ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ কবীর ফারুক জানান, সভাপতি পদে মানছুরুল হক মনা ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তাকিম মিয়া পেয়েছেন ১৭ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রিপন কুমার সূত্রধর ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আরেফিন মুবিন পেয়েছেন ২৬ ভোট।

এছাড়াও মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে মো. মনজুরুল করিম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক, সপু চন্দ্র দাস কোষাধ্যক্ষ এবং সদস্য পদে বাহাউদ্দিন মাহমুদ পলাশ, মো. আরিফুল ইসলাম ও সমর সিংহ নির্বাচিত হয়েছেন।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একই প্যানেল থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মহিতোষ রায় এবং সহ-সভাপতি পদে জয়লাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন