ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, তদন্তে পুলিশ

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২১:৫৬, ১৬ মে ২০২৬

তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলা-র কাজীকান্দি এলাকা থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি চোরাই গরু উদ্ধার করেছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

শুক্রবার রাতে কাজীকান্দি এলাকার ইউনুস সর্দারের গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ইউনুস সর্দার ও তার দুই ছেলে দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। এর আগেও তারা একাধিকবার চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। স্থানীয়দের দাবি, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।

খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুটি জব্দ করে।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গরু জব্দ করেছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক শনাক্ত করে গরুটি হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন